| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পালিয়ে গেল শিক্ষক, ক্ষিপ্ত জনতার মাদ্রাসায় আগুন

নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর উত্তেজিত জনতা ওই মাদ্রাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বিস্তারিত...

গণভোট প্রচারণায় মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ।

বিস্তারিত...

জামালপুরের মাদারগঞ্জে ৯ জুয়াড়ি কারাগারে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে ইসলামপুর উপজেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ ও ইসলামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সামিউল হক (৪৫)-সহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বিস্তারিত...

দাগনভূঞায় গৃহবধূর লাশ উদ্ধার

দাগনভূঞায় তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম চণ্ডিপুর এলাকায় নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

সেনা হেফাজতে মৃত বিএনপি নেতার জানাজা সম্পন্ন, দাফন বৃহস্পতিবার

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে আটকের পর মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে।

বিস্তারিত...

জীবননগরে যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহের আস্তানার পাশে একটি ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

জমা না দিতে পেরে কান্না করা সেই প্রার্থী এবার মনোনয়নপত্র জমা দিলেন

অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

বিস্তারিত...

ছাত্রীকে নিয়ে শিক্ষক পলাতক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামে একটি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী

বিস্তারিত...

দাগনভূঞায় বিষমুক্ত করলা চাষ

নিরাপদ খাদ্য উৎপাদনে দাগনভূঞা উপজেলায় আবাদ হচ্ছে বিষমুক্ত হাইব্রিড জাতের করলা। পরিবেশবান্ধব জৈব সার, ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ও মালচিং পেপার ব্যবহার করে উপজেলায় সবজি চাষের এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। এ পদ্ধতিতে উৎপাদিত সবজির চাহিদা বাড়ছে। ফলে দাম ভালো পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

বিস্তারিত...

ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে মাগুরা জেলা প্রশাসনের নানা উদ্যোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিস্তারিত...

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় পথেই রোগীর মৃত্যু

সিন্ডিকেটভুক্ত অ্যাম্বুলেন্স ব্যবহার না করায় শরীয়তপুরে ঢাকাগামী একটি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে দুই দফা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘ সময় বিলম্ব হওয়ায় চিকিৎসার আগেই মারা যান জমশেদ আলী ঢালী (৭০)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। জামশেদ আলী ঢালী শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা।

বিস্তারিত...

আলোচিত সেই প্রার্থী আব্দুল্লাহ মনোনয়নপত্র জমা দিলেন রিটার্নিং কর্মকর্তার কাছে

শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জয়ী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

বিস্তারিত...

নাটোরে তিন দিন নিখোঁজের পর পুকুরপাড়ে মিলল কৃষকের মরদেহ উদ্ধার

নাটোরের সদর উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ থাকা এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হালশা ইউনিয়নের আব্দুলপুর এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম নিমাই পাহান। তিনি ওই এলাকার মৃত রঘুনাথ পাহানের ছেলে।

বিস্তারিত...

মেলান্দহের ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুস-দুর্নীতির পাহাড়

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলাল উদ্দিনের বিরুদ্ধে জমির নামজারিতে অতিরিক্ত টাকা আদায়, ভূমি মালিকদের হয়রানিসহ নানা অভিযোগের পাহাড় জমেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪