| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ উদযাপিত

সাম্য, মানবতা, প্রতিবাদ ও অসাম্প্রদায়িকতার চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়ে জয়পুরহাটের কালাইয়ে উদযাপিত হয়েছে নজরুল বর্ষ-২০২৬। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

দুপুরের বিরতিতে কর্মকর্তা-কর্মচারী উধাও, তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

সরকারি অফিসে দুপুরের খাবারের বিরতি থাকলেও সব কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে অফিসের বাইরে চলে গেলে ব্যাহত হয় সাধারণ মানুষের সেবা পাওয়ার সুযোগ।

বিস্তারিত...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ লাখ ৮০ হাজার টাকা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে সাতজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৃথক সাতটি মামলায় মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

বিস্তারিত...

গণতন্ত্রের জন্য ভাসানীর আদর্শ আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাঁর সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।

বিস্তারিত...

দীর্ঘদিনের ছয় সহকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দিলেন এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ

দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানে কর্মরত ছয় পুরোনো ও বিশ্বস্ত সহকর্মীকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণ।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

দেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং অসহায় ও নিম্ন আয়ের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম লক্ষ্মীপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুরে বেপরোয়া বন্যহাতির পাল!! ফসল বাঁচাতে আধা-পাকা ধান কাটছে কৃষক!!

শেরপুরের গারো পাহাড় এলাকায় নানামুখী পদক্ষেপ নিয়েও এ অঞ্চলে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বন্যহাতির পালকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন্য হাতির বিরোধ বাড়ছে দিনে দিনে । এ এলাকায় গত ১৪ বছরে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে অন্তত ৪৬ জনের। আর মানবসৃষ্ট বিভিন্ন কারণে হাতি মারা পড়েছে ৪৪টি।

বিস্তারিত...

ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও সম্প্রতি সময়ে সড়কে ককটেল বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে যুবলীগের বাবুল মিয়া নামে এক নেতাকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

তেলবাহী ট্রেনের চালক ও সহকারীকে কুপিয়ে জখম, মোবাইল-টাকা লুট

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে দাঁড়ানো একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। পরে তাঁদের মুঠোফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

বিস্তারিত...

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য সহ আটক ১

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।এ সময় লালু(৪৫) নামে এক জনকে আটক করা হয়। আটক কৃত লালু দৌলতপুর উপজেলার ঘোনাপাড়া এলাকার মৃত জান বাক্সের ছেলে।

বিস্তারিত...

নাটোরে গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার উপজেলার বাঁশবাড়িয়া এলাকা গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। লেখাপড়া করে বড় হয়ে দেশ ও দশের সেবা করবে এমন বুকভরা আশা নিয়ে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান। অনেক সময় সঠিক দিক নির্দেশনা ও যত্নের অভাবে লেখাপড়া থেকে ছিটকে পড়ে যায় অনেক শিক্ষার্থী।

বিস্তারিত...

মসিকে ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ময়মনসিংহ নগরজুড়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরজুড়ে মশক নিধন কার্যক্রম সরাসরি সরজমিনে গিয়ে তদারকি করছেন মসিক প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

বিস্তারিত...

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল গাজীপুর, বন্ধ ৩১ কারখানা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

বিস্তারিত...

মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভকে কেন্দ্র করে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪