বাউফলে একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খেলার মাঠে বোরো ধানের বিচ রোপন করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সহকারী মৌলভী জাকির হোসেনের বিরুদ্ধে। এতে, খেলাধুলা করতে না পারা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে
চাঁদপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বোন আয়েশার (১) পর তার দগ্ধ ভাই রোকনও (১৪) মারা গেছে। এ ঘটনায় নিহতদের মা, বাবা ও ভাই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
রাজধানীর বনানী এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের নাম মো. আল আমিন (২১)।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
জুলাই গণহত্যার বিচার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে
ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ মাকে হত্যার ঘটনায় প্রধান আসামি দেবরকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একটি ওয়ান শুটারগান ও বারুদ বিহিন এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা, পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, এপিবিএন এবং পুলিশ যৌথ অভিযানে সামরিক পোশাক ও বিভিন্ন মালামালসহ রোহিঙ্গা ডাকাত নবী হোসেন গ্রুপের দুই সদস্যকে আটক করেছে।
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলীকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে মাহবুব আলম মুন্সী নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা গণঅভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে হবে।
ভাইয়ের বাসায় বিনা খরচে থাকা ও খাওয়ার খোঁটা দেওয়ার ক্ষোভে ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ ভাবিকে গলা কেটে হত্যা করেছেন নজরুল ইসলাম।