ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা সমাজসেবা কার্যালয় এর সম্মেলন কক্ষে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় আর্থ-সামাজিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছেে।
‘চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি’ এই শ্লোগানে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে এ মানববন্ধন ও গণস্বাক্ষরের আয়োজন করে যাত্রাপুর যুব সংগঠন। এতে সহযোগিতা করেন চাইল্ড নট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাউফলে মাদক সেবনে বাঁধা দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
"গাইড নেতৃত্বে বাল্য বিবাহ হবে রোধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় 'ওয়ান ডে' ক্যাম্প"-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯'টায় রেজিষ্ট্রেশনের মধ্যদিয়ে দিনব্যাপী বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া পশ্চিম পাড়া আলী আহম্মদ মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাইবা স্থানীয় ব্যবসায়ী জিয়াউল হক লিটনের মেয়ে।
নোয়াখালীর সুবর্ণচরের পরিস্কার রাস্তার মাথা -হাদার দোকান পরিষদ সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় সনাক্তকরণ করেছে পুলিশ।
লক্ষ্মীপুর শহরের ‘মেসার্স গোপাল কৃষ্ণ বণিক’ নামে একটি খাদ্যপণ্যের গুদামে ভেজাল ও নিম্নমানের খাদ্যসামগ্রী মজুদ রাখার দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী, গোগা, উলাশী, বাগআঁচড়া ও কায়বাসহ পাঁচটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বর্ষণ এবং ভারতীয় ইছামতী নদীর ঢলের পানিতে সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। গত বছর জুলাই-আগস্টে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ২২০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে মো. আশরাফুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
ময়মনসিংহে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ লঙ্ঘনের দায়ে ১০টি গাড়িকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ১৫টি হাইড্রোলিক হর্ন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বেনাপোলে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।