| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালিদ-মাহিনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা সন্ধ্যায়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৭:২৫:৫০:পূর্বাহ্ন  |  ১৫৮৯৪২৩ বার পঠিত
খালিদ-মাহিনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা সন্ধ্যায়
ছবির ক্যাপশন: জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, মাহিন সরকার ও ফাতেহা শারমিন এ্যানি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা হবে সন্ধ্যায়। আজ বুধবার সন্ধ্যা ৬টায় মধুর ক্যান্টিনে ‌‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে এই প্যানেল ঘোষণা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন খালিদ।

জানা যায়, প্রথমে এই প্যানেলের নাম ছিল ‘ডিইউ ফার্স্ট’। তবে গতকাল মঙ্গলবার বিকেলে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান খালিদ। তিনি বলেন, তাদের প্যানেলের নাম পরিবর্তন করে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ রাখা হয়েছে। আর পূর্বের নাম ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের স্লোগান হিসেবে রাখা হয়েছে।

প্যানেল সূত্রে জানা যায়, এই প্যানেলে ভিপি পদপ্রার্থী হয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। জিএস পদপ্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার। এছাড়া এজিএস পদপ্রার্থী হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাতেহা শারমিন এ্যানি।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪