| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের জরুরি চিকিৎসক দল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৫ ইং | ১৪:০৩:৩৫:অপরাহ্ন  |  ১৬১৪৭১৪ বার পঠিত
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের চিকিৎসা দিতে ঢাকায় যুক্তরাজ্যের জরুরি চিকিৎসক দল
ছবির ক্যাপশন: ঢাকায় পৌঁছেছে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত জরুরি চিকিৎসক দল (ইউকে ইএমটি)। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকায় পৌঁছেছে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত জরুরি চিকিৎসক দল (ইউকে ইএমটি)। শনিবার (৯ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৯ সদস্যের এই চিকিৎসক দলে অত্যন্ত অভিজ্ঞ ক্লিনিক্যাল পেশাদার রয়েছেন। যার মধ্যে আছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ, নিবিড় পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞ। আগামী ৩ সপ্তাহ ধরে তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কাজ করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ক্রিটিক্যাল কেয়ার এবং পুনর্বাসন পরিষেবা দেবেন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে যুক্তরাজ্য সংহতি প্রকাশ করে এবং তাদের সহায়তা প্রদান করতে চায়। আমি নিশ্চিত যে, যুক্তরাজ্যের চিকিৎসক দল কর্তৃক প্রদত্ত বিশেষায়িত চিকিৎসা আহত শিক্ষার্থীদের পুনরুদ্ধার এবং পুনর্বাসনকে ত্বরান্বিত করবে।’


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪