| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার চেষ্টা করছে: এনসিপি নেতা অনিক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ১৩:৫০:৪৪:অপরাহ্ন  |  ৫১২১৪৩২ বার পঠিত
জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার চেষ্টা করছে: এনসিপি নেতা অনিক
ছবির ক্যাপশন: জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার চেষ্টা করছে: এনসিপি নেতা অনিক

রিপোর্টার্স২৪ ডেস্ক : গত বছর থেকেই জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়।

তিনি বলেন, শিবির তাদের অসংখ্য বটবাহিনী দিয়ে ফেসবুকজুড়ে এক ধরনের বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছিল। ভেবেছিল, এভাবেই হয়তো দায়মুক্তি পাওয়া যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল- বাংলাদেশে যত রাজাকার পরিবারের সদস্য আছে, তার বহুগুণ বেশি রয়েছে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার।মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।

অনিক বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগের দরকার হয় না। দেশের জনগণই মুক্তিযুদ্ধের রক্ষক। কারণ মুক্তিযুদ্ধ এই দেশের সব মানুষের, কোনো দলের একার সম্পদ নয়।টিএসসির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আজকের ঘটনাটি জামায়াত-শিবিরের জন্য বড় একটি শিক্ষা হওয়া উচিত। ক্যাম্পাসের সব সক্রিয় সংগঠন একদিকে, আর তারা একা। যতদিন তারা ৭১-এর গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা না করবে এবং যুদ্ধাপরাধীদের বন্দনা বন্ধ না করবে, ততদিন তারা এদেশে একঘরে হিসেবেই থাকবে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪