| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতে নেই পাঠদান কার্যক্রম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৫ ইং | ০৩:১৯:২৬:পূর্বাহ্ন  |  ১৬৪১৩৩২ বার পঠিত
আজ সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতে নেই পাঠদান কার্যক্রম
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: 

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফায় ছুটি শেষে আজ রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজ কোনো পাঠদান কার্যক্রম চালু হবে না।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার প্রস্তুতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। 

তিনি জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্য কলেজে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। বিমানবাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পও চলছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪