| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে গভীর রাতে দাড়িয়ে থাকা পরিত্যক্ত ট্রাকে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ১৪:১৫:০৬:অপরাহ্ন  |  ১২৮৬১৭ বার পঠিত
রাজবাড়ীতে গভীর রাতে দাড়িয়ে থাকা পরিত্যক্ত ট্রাকে আগুন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী শহরে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে ভস্মীভূত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ট্রাকটি প্রায় দুই বছর ধরে ওই স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শনিবার গভীর রাতে হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাঁরা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ট্রাকটিতে কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪