| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১৬:১০:০৪:অপরাহ্ন  |  ১৫১৭৯৯ বার পঠিত
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খান বলেন, রাত ২টার দিকে বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ে আগুন দেখতে পান এক নারী। এরপর তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তেই আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে সন্ত্রাসীরা উপজেলার হাসিলবাগ গ্রামের কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের বিরুদ্ধে অচিরেই কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, উপজেলার হাসিলবাগ গ্রামে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪