| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে এক রোহিঙ্গা নারীর নামে একইদিনে জন্ম সনদ ও মৃত্যু সনদ প্রদান নিয়ে তোলপাড়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১২:৫৮:৪৪:অপরাহ্ন  |  ১৫৩৬৫২ বার পঠিত
শেরপুরে এক রোহিঙ্গা নারীর নামে একইদিনে জন্ম সনদ ও মৃত্যু সনদ প্রদান নিয়ে তোলপাড়

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদে এক নারীর নামে একই দিনে জন্মনিবন্ধন ও মৃত্যু সনদ ইস্যু করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই নারীকে স্থানীয় কেউ চেনেন না বলে দাবি করেছেন এলাকাবাসী। তার পরিচয় ও দাখিল করা কাগজপত্র নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক ও সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং অনিয়মের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ঘটনার ব্যাখ্যা চেয়ে অভিযুক্ত চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

অভিযোগ উঠেছে, সীমান্তবর্তী এই ইউনিয়নে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করা হচ্ছে। যদিও এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তের মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।

শেরপুর প্রতিনিধি ফজলুল করিমের তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদন।

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গোসাইপুর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদকে ঘিরেই এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। পূজা রানী নামের এক নারীর নামে একই তারিখে জন্মনিবন্ধন ও মৃত্যু সনদ ইস্যু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক ও সচিব জাহাঙ্গীর আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ অভিযুক্ত চেয়ারম্যান ও সচিবকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

আপস

স্থানীয়দের দাবি, পূজা রানী নামে ওই নারীকে গোসাইপুর ইউনিয়নের কেউ চেনেন না। তার আবেদনে উল্লেখ করা শংকর ঘোষ গ্রামে গত ২০ বছরেও কোনো সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস ছিল না বলে জানিয়েছেন গ্রামবাসী।

এ ছাড়া ওই নারীর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রে ঠিকানা হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উল্লেখ করা হলেও অনলাইনে যাচাই করে বরিশাল ও পটুয়াখালীর ঠিকানা পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য ব্যবহৃত তথ্য-উপাত্তের সত্যতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা একে অপরের ওপর দায় চাপিয়ে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্তের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

আপস

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে একাধিক রোহিঙ্গা নাগরিকের নামে জন্মনিবন্ধন তৈরি করা হচ্ছে। এ কাজে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। তাদের দাবি, বিষয়টি নিয়ে অতীতেও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা কিংবা দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করা কিছু রোহিঙ্গা নাগরিক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গোসাইপুর ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সংগ্রহ করছেন। এসব সনদ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহের মাধ্যমে বাংলাদেশি নাগরিক হিসেবে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, এ ধরনের অনিয়মের মাধ্যমে ভুয়া পরিচয়ে সরকারি গুরুত্বপূর্ণ নথি সংগ্রহের সুযোগ তৈরি হলে তা জাতীয় নিরাপত্তা ও নাগরিক নিবন্ধন ব্যবস্থার জন্য ঝুঁকির কারণ হতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভক্সপপ-১: স্থানীয় বাসিন্দারা

এ বিষয়ে গোসাইপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রাজু আহমেদ জানান, পূজা রানীর নামে জন্মনিবন্ধনটি কীভাবে তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তার কাছে মাঝে মাঝে জন্মনিবন্ধন কার্যক্রম পরিচালনার পাসওয়ার্ড থাকে বলে জানিয়েছেন তিনি।

ভক্সপপ-২: রাজু আহমেদ, উদ্যোক্তা, আইটি সেন্টার, গোসাইপুর ইউনিয়ন পরিষদ।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিন দিনের প্রশিক্ষণে অংশ নিতে তিনি মধুপুরে অবস্থান করছেন। সংশ্লিষ্ট কাগজপত্র ও বিষয়টি সরাসরি না দেখে এ মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবেন না বলেও জানান তিনি।

ভক্সপপ-৩: মোহাম্মদ জাহাঙ্গীর, সাবেক সচিব, গোসাইপুর ইউনিয়ন পরিষদ, শ্রীবরদী, শেরপুর।

অন্যদিকে, গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

সট-১: মো. শাহজামাল ইসলাম আশিক, চেয়ারম্যান, গোসাইপুর ইউনিয়ন পরিষদ, শ্রীবরদী, শেরপুর।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, ঘটনাটি জানার পরই সংশ্লিষ্ট জন্মনিবন্ধন ও মৃত্যু নিবন্ধন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সট-২: মনীষা আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীবরদী, শেরপুর।

পে-অফ:

একই ব্যক্তির নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যুর অভিযোগকে কেন্দ্র করে গোসাইপুর ইউনিয়নজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, শুধু একটি ঘটনা নয়, এর পেছনে আরও বড় কোনো অনিয়মের চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের প্রত্যাশা, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪