| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যান ফাউন্ডেশনেরর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১২:৪০:৩২:অপরাহ্ন  |  ১৫৪২৩৬ বার পঠিত
বগুড়ায় মউশিক শিক্ষক কল্যান ফাউন্ডেশনেরর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মউশিক শিক্ষক কল্যান ফাউন্ডেশনেরর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ  হতে এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে সাতমাথায় এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানবচ বন্ধনে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যান ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসেন, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগর কমিটির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহীন রেজা, সদর উপজেলা সভাপতি মাওলানা আবু সাঈদ, মাওলানা আব্দুল করিম প্রমুখ।

মানব বন্ধনে সরকারের কাছে বিভিন্ন দাবী তুলে ধরেন বলেন শিক্ষক শিক্ষিকা এবং কেয়ারটেকারদের  চাকরির  স্থায়ীকরণ চান, রাজস্ব চান এবং গ্রেটভুক্ত বেতনভুক্ত দাবি করেন।

বক্তাগণ আরো বলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কার্যক্রমে সকল বয়সের শিক্ষার্থী কে কোরআন হাদিস ও নৈতিকতা শিক্ষা দিয়ে আসছেন। সরকারের গুরুত্বপূর্ণ মেসেজগুলো অতি অল্প সময়ের মধ্যে জনগনের কাছে পৌঁছে দিয়ে সরকারকে সহযোগিতা করেন। তাদেও সকল দাবী মেনে নেওয়ার আহবান জানান। মানব বন্ধন শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪