| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১৮:৪৬:৩৩:অপরাহ্ন  |  ১৭৭২১৭ বার পঠিত
দাগনভূঞায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

শুক্রবার (২০ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে মিছিলটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল গেট থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে মিলিত হন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। তবে এ ক্ষেত্রে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। এতে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪