| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ পিস ইয়াবা, যুবক আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১৮:৩৬:০৯:অপরাহ্ন  |  ১৭৭৩১৯ বার পঠিত
চাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ পিস ইয়াবা, যুবক আটক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড় সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে এ অভিযান চালানো হয়।

আটক হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি করা হয়। পরে তার সঙ্গে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান,  উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন যুবক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪