বগুড়া প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান ও যুবদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় মূক ও বধির শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করেছে বগুড়া জেলা যুবদল।
এ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বগুড়া শহরের কলোনি মূক ও বধির বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়। বগুড়া জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সুজন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, রাশেদুল কবির রাশেদ ও মিল্লাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, আল আমিন শানু, কামাল হোসেন, মামুনুর রশিদ মামুন, সাজু আহম্মেদ রবি, মিনহাজুল ইসলাম তুহিন, সাব্বির আহম্মেদ, জিতু,খায়রুল, রহমত, কামরুল ইসলাম, সহ প্রমূখ ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গৌর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান যুবদলের নেতাকর্মীরা এবং তাদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডে যুবদলের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম