| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশ থেকে পালিয়েও রক্তের তৃষ্ণা কমেনি, হত্যাকাণ্ড চালাচ্ছে: রিজভী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১৬:৪৯:৪৭:অপরাহ্ন  |  ১৮১৩৩৮ বার পঠিত
দেশ থেকে পালিয়েও রক্তের তৃষ্ণা কমেনি, হত্যাকাণ্ড চালাচ্ছে: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা রক্তের স্বাদ পেয়েছে, যাদের মধ্যে রক্তের তৃষ্ণা রয়েছে, তারা রক্তপাত ছাড়া শান্তিতে থাকতে পারে না। দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র ও গভীর হয়েছে। তারা এখনো এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে তাঁর অভ্যন্তরীণ অনুচরদের মাধ্যমে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এসব হত্যাকাণ্ডের নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম।

নিহতদের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে বিএনপির এই নেতা বলেন, অনেক চেষ্টা করেও এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না। একইভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের অধিকারও কেউ কেড়ে নিতে পারবে না।

তিনি বলেন, যারা অন্যায় ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বাধাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে নড়াইলের কালিয়া উপজেলায় পৌঁছান রুহুল কবির রিজভী। সেখানে পৌর এলাকার চাঁদপুরে কবরস্থানে গিয়ে নিহত শাহিনুর ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিহত দুই নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তাঁদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪