| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দায়িত্ব পালনে অপারগতা, গোপালগঞ্জে জামায়াত নেতার পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৬ ইং | ১৫:৩৮:২৩:অপরাহ্ন  |  ১৮২৪৭৫ বার পঠিত
দায়িত্ব পালনে অপারগতা, গোপালগঞ্জে জামায়াত নেতার পদত্যাগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন কারণে তিনি এ পদে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে আসছিলেন।

তিনি বলেন, প্রায় তিন মাস আগে দলের দায়িত্বশীল ব্যক্তিদের নিজের অপারগতার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথাও তাঁদের অবহিত করেন। তবে বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় গণমাধ্যমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি প্রকাশ করছেন তিনি।

আবুল কালাম শেখ বলেন, ‘আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।’

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর ওপর কারও কোনো চাপ নেই। কেউ তাঁকে ভয়ভীতি দেখায়নি বা পদত্যাগে বাধ্য করেনি। সম্পূর্ণ নিজের ইচ্ছায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘কোনো চাপ নেই, ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে পদত্যাগ করলাম।’

সংবাদ সম্মেলনে তিনি নিজের সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দেন। তবে দায়িত্ব পালনে অপারগতার বিষয়ে এর বাইরে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করেননি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪