| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ১৭:৫৭:৩৭:অপরাহ্ন  |  ৫২২৫৯১ বার পঠিত
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

স্টাফ রিপোর্টার: পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার চেয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। এ দাবিতে তারা মজুরি বোর্ডের কাছে প্রস্তাব জমা দিয়েছেন। সোমবার(৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাব দেয় শ্রমিক পক্ষ। বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বোর্ডের সদস্যরা।

তবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সোমবার বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংকালে জানান, মালিক পক্ষের প্রতিনিধিদের তরফ থেকে এখনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হন।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪