| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শীর্ষক অবহিতকরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২২:০৩:৩৮:অপরাহ্ন  |  ৩২৪ বার পঠিত
বগুড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শীর্ষক অবহিতকরণ

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ শীর্ষক অবহিতকরণ প্রেস কনফারেন্স করা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ তথ্যের জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। 

সোমবার (১২ অক্টোবর) সদর উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রেস কনফারেন্স করা হয়। ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অবহিতকরণ কার্যক্রমে অংশ নেন তথ্য সংগ্রহকারীরা। 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ। ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার বিনিময়ে কেউ অর্থ দাবি করলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। 

একইদিন, দত্তবাড়ি এলাকার ৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করা হয়। বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর ধারাবাহিকতায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে জরিপ কার্যক্রম শুরু করে। 

প্রেস কনফারেন্সে জানানো হয়, জরিপ কার্যক্রম সহজ করতে প্রতিটি পরিবারের নারীপ্রধানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল সিম, পরিবারের অন্যান্য সদস্যের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখার জন্য অনুরোধ জানানো হয়। তথ্য সংগ্রহকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে সরেজমিনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সরকারি ট্যাবলেট সরবরাহ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে বগুড়া সিটি করপোরেশনের অন্যান্য ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪