| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমিউনিটি পুলিশ কাবাডি এর চ্যাম্পিয়ন কোতোয়ালী মডেল থানা নারী দল ও ফুলপুর থানা পুরুষ দল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ২৩:৩১:২৪:অপরাহ্ন  |  ৭৭৪ বার পঠিত
কমিউনিটি পুলিশ কাবাডি এর চ্যাম্পিয়ন কোতোয়ালী মডেল থানা নারী দল ও ফুলপুর থানা পুরুষ দল

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নারী কাবাডি দল ও ফুলপুর থানা পুরুষ কাবাডি দল।

উক্ত প্রতিযোগিতার ফাইনালকে ঘিরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রবিবার (১১ অক্টোবর) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর নারী ও পুরুষের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ কে এম মাহবুবুল আলম এবং ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী  মনসুর আলম চন্দন, কোতোয়ালি মডেল থানা ওসি শিবিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও আমন্ত্রিত অতিথিরা।

ফাইনাল খেলায় অংশ নিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নারী কাবাডি দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাস ও জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামেন। দলের নেতৃত্বে ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। এ সময় থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল হকও উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় নারী খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, মনোবল ও দলীয় সমন্বয় কাবাডি খেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। খেলোয়াড়দের মধ্যে ছিল জয়ের দৃঢ় প্রত্যয়। ফাইনালকে কেন্দ্র করে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের অন্যতম উদ্দেশ্য হলো খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করা। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ-তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দলীয় সহযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। গ্রামবাংলার জনপ্রিয় এই খেলাকে প্রতিযোগিতামূলক আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তোলা এবং নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রেও এ ধরনের চ্যাম্পিয়নশিপ ইতিবাচক ভূমিকা রাখে।

চ্যাম্পিয়ন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার নারী কাবাডি দল ও ফুলপুর থানা পুরুষ কাবাডি দলের হাতে অতিথিরা পুরস্কার ও ট্রফি তুলে দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪