| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মৃত্যু নিয়ে অপমৃত্যুর মামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ২৩:২৮:৩৬:অপরাহ্ন  |  ৭৯৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে গৃহবধূর মৃত্যু নিয়ে অপমৃত্যুর মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার আখানগর গ্রামের ধনিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে মুমতাহা জান্নাত (১৯) নামের এক গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুমতাহা জান্নাত ওই গ্রামের সুমন ইসলামের (২২) স্ত্রী। তাঁর বাবার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। তাঁর বাবার নাম মো. মুকুল।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে সুমন ইসলাম মুঠোফোনে তাঁর শাশুড়ি মুনছুরা বেগমকে (৪০) জানান, তাঁর মেয়ে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হচ্ছে জানিয়ে স্বজনদের সেখানে যেতে বলেন তিনি।

খবর পেয়ে মুনছুরা বেগম হাসপাতালে পৌঁছান। পরে একটি অটোরিকশায় করে মুমতাহাকে সেখানে নেওয়া হয়। রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মুমতাহার মা মুনছুরা বেগম রুহিয়া থানায় অপমৃত্যুর মামলা করেছেন। মামলাটির নম্বর ২৪।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪