| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ২০:১৩:১৬:অপরাহ্ন  |  ৬৩৭ বার পঠিত
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

রাঙ্গামাটি প্রতিনিধি: সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি বিঞ্জপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যায় জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ সময় যান চলাচলে বাধা দেওয়া হয়। পরে একই দিন সন্ধ্যার দিকে প্রশাসনে সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪