| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ১২:২০:৫৮:অপরাহ্ন  |  ১৪১৪ বার পঠিত
ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দিক নির্দেশনায় ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব মোল্লার সার্বিক তত্ত্বাবধানে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্য কাজ করছেন বিএনপির নেতৃত্ব ধারায় মহিলা দলের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী থানারোড সংলগ্ন কিন্ডারগার্টেন হলরুমে ৯ নং ওয়ার্ড  কর্মীসভার আয়োজন করেন।

ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি প্রার্থী নার্গিস আক্তারের সভাপতিত্বে এবং সাবেক কমিশনার পারুলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহাবুবা  আক্তার, ঋতু আক্তার ,পারভিন আক্তার, মাকসুদ আক্তার, সাবেক কমিশনার ডালিয়া আক্তারসহ বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা আলীয়ুজ্জামান  লাভলু, আলম মুন্সী, হাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

কর্মীসভায় কাপুড়িয়া সদরদী ৯ নং ওয়ার্ডের   বিভিন্ন ওয়ার্ডের শত শত মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি করেন উপস্থিত নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪