| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ষষ্ঠ ঢাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ১২:১৩:৪৯:অপরাহ্ন  |  ১৫৭৮ বার পঠিত
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ষষ্ঠ ঢাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের ১২৬টি দেশের বিভিন্ন শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা শহর। আর বাংলাদেশের রাজধানী ঢাকা এ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা ৩৮ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচকে এ তথ্য উঠে এসেছে।

তাদের অনুযায়ী, কলকাতার বায়ুর মান আজ ১৮৭, যা ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ১৮৪ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। এ শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’।

তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয় শহর, যার স্কোর হচ্ছে ১৭৮। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের বাতাসের মান আজ ১৭৩, অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’।

এ ছাড়া দূষিত শহরের এ তালিকায় ১৬৭ স্কোরে পাকিস্তানের লাহোর পঞ্চম ও ১৬৬ স্কোরে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে ঢাকা। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪