| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৬ ইং | ১১:২৬:০৮:পূর্বাহ্ন  |  ২৪১৯ বার পঠিত
সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক। 

এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি প্রবাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের নামপরিচয় শনাক্তের চেষ্টা করছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এছাড়া, এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্টরা ধারণা করছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

দূতাবাসের এক‌টি সূত্র জা‌নিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুইজন বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছে দূতাবাস। তবে, মারা যাওয়াদের প‌রিচয় এখনো নিশ্চিত হতে পারে‌নি দূতাবাস।

রিয়াদের এক‌টি সূত্রের দা‌বি, ৪১ জন ওমরাহ যাত্রীর একটি বড় গ্রুপ রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার উদ্দেশে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ ছিলেন। ওমরাহ যাত্রীরা সবাই বাংলাদেশি নাগরিক। ঠিক ওই সময় এ হামলার ঘটনা ঘটে।

এ হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪