| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজর চাষে সম্ভাবনার দ্বার খুলবে গাইবান্ধার কামারজানির প্রান্তিক কৃষকের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১৯:২০:০৭:অপরাহ্ন  |  ৬৫৩ বার পঠিত
গাজর চাষে সম্ভাবনার দ্বার খুলবে গাইবান্ধার কামারজানির প্রান্তিক কৃষকের

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার কামারজানির চরের কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে উচ্চ ফলনশীল গাজরের বীজ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গাজর চাষের ভালো ফলন পাওয়ার নানা রকম প্রযুক্তিগত কৌশল শেখানো হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাগানবিজ্ঞান বিভাগের আয়োজনে চরম চাপপূর্ণ চর আক্রান্ত এলাকায় ভিটামিন এ এবং অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ গাজরের উন্নয়ন এবং বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কামারজানির চরের প্রায় ৫০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল গাজরের বীজ বিতরণ করা হয়েছে।

এ সময় গাইবান্ধা সদর উপজেলার কৃষি অফিসার রাকিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ হারুন অর রশিদ,প্রকল্প পরিচালক বাগানবিজ্ঞান বিভাগ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার আনিসুজ্জামান,মুরাদসহ আরও অনেকে।

প্রফেসর ড. হারুন অর রশিদ জানান, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে দেশি-বিদেশি ৪০ টি গাজরের জাত ও জার্মপ্লাজম নিয়ে গবেষণা চলছে। চরাঞ্চলের মাটি ও আবহাওয়ার উপযোগী জাত নির্বাচন এবং উৎপাদন বৃদ্ধিই এর মূল লক্ষ্য।

গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম জানান, উন্নত জাতের বীজ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি কাজে লাগাতে পারলে চরাঞ্চলে গাজর চাষ লাভজনক হতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪