| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় মিনি-বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১৭:৪৫:০৫:অপরাহ্ন  |  ১২৬২ বার পঠিত
বগুড়ায় মিনি-বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

বগুড়া প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ বিনির্মানে বগুড়ায় মিনি-বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে খেলে-দিলাম একাদশ। টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয় সিস্টেম বয়েজ একাদশ। 

 শনিবার (১০ অক্টোবর) শহরের ভাটকান্দি মদিনাপাড়া মাঠে তরুণ সমাজ আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। এরআগে, শুক্রবার ফাইনাল খেলার নির্ধারিত ৫০ মিনিট গোলশূন্য সমতায় শেষ হলে ফল নির্ধারণে দু'পক্ষ টাইব্রেকারের আশ্রয় নেয়। চ্যাম্পিয়ন দল খেলে-দিলাম একাদশ পুরস্কার হিসেবে একটি ভেড়া ও রানার্স আপ সিস্টেম বয়েজ একাদশ দলকে রাজহাঁস পুরস্কার দেওয়া হয়। খেলা দেখতে ভাটকান্দি মদিনাপাড়া মাঠে দর্শকের সমাগম ঘটে। 

উপস্থিত ছিলেন বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জুয়েল, ১১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোফাজ্জল হোসেন, সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রাফিউল আলম প্রমুখ। 

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি পরিবার, সমাজসহ দেশের ভবিষ্যত হুমকির মুখে ফেলে। মাদকমুক্ত সমাজ বিনির্মানে যুব ও তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলা হবে বন্ধুত্বের জন্য, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়ে- প্রতিপাদ্যে মিনি-বার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ভাটকান্দি মদিনাপাড়া তরুণ সমাজ। মাদকের কারণে পারিবারিক অশান্তি, অপরাধ প্রবণতা, শিক্ষার অবনতি ও তরুণ সমাজের নৈতিক অধঃপতন ঘটছে। যুবক, তরুণ, শ্রমিক এবং দায়িত্বশীল নাগরিকদের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪