| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ম যার যার বাংলাদেশ সবার নাটোরে হুইপ দুলু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১৪:৩৬:১৬:অপরাহ্ন  |  ১১২২ বার পঠিত
ধর্ম যার যার বাংলাদেশ সবার নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,এই সম্প্রতিককালের ৩৫টি পূজা বেড়ে  গেছে আর পুরো রাজশাহী বিভাগে ৩৫১ টি আগের থেকে পূজা মন্ডপ বেড়ে গেছে এটা একটি গুড সাইন।

আমি মনে করি এটা আপনাদের সম্প্রদায়ের জন্য নির্বিঘ্নে নির্ভয়ে স্বাধীনভাবে পুজো পরিচালনা করা এইযে আগ্রহ এইযে স্পৃহা এটা একটি মারাত্মক। আমি মনে করি আজকে তারেক রহমানের সরকার আপনাদের সবার তারেক রহমানকে ধন্যবাদ দেওয়া উচিত।

ধর্ম যার যার বাংলাদেশ সবার আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার বলেছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী আপনাদের আইডেন্টিটি আপনাদের পরিচয় আপনারা সবাই বাংলাদেশী। বাংলাদেশ আপনাদের অস্তিত্ব বাংলাদেশ আপনাদের সার্বভৌমত্ব বাংলাদেশ আপনাদের গণতন্ত্র এ কথাটা আপনার মাথায় রাখবেন। 

 শনিবার বেলা ১১ টার দিকে  নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দূর্গাৎসব ২০২৬ উপলক্ষ্যে নাটোর পৌরসভার ৯ টি ওর্য়াডে ৫০ টি মন্দিরে ব্যাক্তিগত তহবিল হতে ২ লক্ষ ৫০ হাজার টাকা  অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি   এসব কথা বলেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, সাধারন সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র এমদাদুল হক আল মামুন  সহ নেতা কর্মিরা। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪