| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনায় প্রতিমন্ত্রী আঃ বারী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১০:৪২:৪৪:পূর্বাহ্ন  |  ২১১৫ বার পঠিত
কালাইয়ে শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনায় প্রতিমন্ত্রী আঃ বারী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে। শ্রমিকদের ঐক্য সুদৃঢ় করা, অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম, আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল শ্রমিকের ঐক্য, ঐক্যের বিজয়, শ্রমিকের বিজয়’।

আয়োজকেরা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪