| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবের পরিচালনায় জিৎ!

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১৯:৪৪:২২:অপরাহ্ন  |  ১৬১ বার পঠিত
দেবের পরিচালনায় জিৎ!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দীর্ঘদিনের দূরত্ব আর শীতল সম্পর্কের জল্পনা উড়িয়ে দিয়ে এক মঞ্চে হাজির হলেন টলিউডের দুই সুপারস্টার— দেব ও জিৎ। বহু বছর ধরে দুই তারকার ভক্তরা অধীর আগ্রহে এক ফ্রেমে দেখার অপেক্ষায় ছিলেন। ‘দুই পৃথিবী’ ছবির পর আর কখনও বড়পর্দায় একসঙ্গে দেখা যায়নি জিৎ-দেবকে। এমনকি এক মঞ্চেও হাজির হননি। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতার নজরুল মঞ্চে ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চ ইভেন্টে উপস্থিত হয়ে মঞ্চ মাতালেন জিৎ। শুধু তাই নয়, দেবের পরিচালিত সিনেমায় কাজ করার কথা জানিয়েছেন দেব।

‘দেশু ৭’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে দেবের। অভিনেতার ক্যারিয়ারের প্রথম পরিচালিত সিনেমা ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তবে অনুষ্ঠানে দেবের পাশে জিৎ-কে দেখে দর্শকের উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে যায়। অনুরাগীদের দীর্ঘদিনের চাওয়ার কথা মাথায় রেখে দেব মঞ্চ থেকে ঘোষণা করেন, ‘দেশু ৭’ সফল হলে তাঁর পরিচালিত পরবর্তী ছবির নায়ক হবেন জিৎ! দেবের মন্তব্য শোনার সঙ্গে সঙ্গে ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, ‘তাহলে আমি  নায়িকা হব।’ তখন দেব মজার ছলে জানান, নিজেকে বাদ দিয়ে যদি শুভশ্রীর বিপরীতে অন্য কাউকে দেখতে চান তবে তিনি হলেন জিৎ। এর আগেও ‘বস’ ছবিতে জুটি বেঁধেছিলেন জিৎ-শুভশ্রী। 

এদিকে দেবের প্রস্তাবে জিৎ নিজেও বিষয়টিতে হাওয়া দেন। তিনি জানান, তাঁর পূর্ণ বিশ্বাস ‘দেশু ৭’ বক্স অফিসে দারুণ ব্যবসা করবে। ছবিটি সফল হলে তিনি দেবের পরবর্তী পরিচালিত ছবিতে অভিনয় করবেন। কথার সঙ্গে মঞ্চ মাতিয়ে তুলেছিলেন দেব-জিৎ। একটি গানের সঙ্গে দুই তারকাকে পা মেলাতেও দেখা যায়, যা মুহূর্তের মধ্যে দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, ছবির খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার এবং রজতাভ দত্তের মতো তারকারা। ছবিতে সংগীত পরিচালনা ও গান গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তবে ব্যস্ততার কারণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪