| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১৫:০৬:২৯:অপরাহ্ন  |  ৩৪৮ বার পঠিত
বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বগুড়া প্রতিনিধি: বিশ্ব ডাক দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ ডাক বিভাগ, বগুড়ার উদ্যোগে আয়োজিত র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, ডেপুটি পোষ্ট মাষ্টার রুহুল আমিন, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী।

এ সময় বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ব ডাক দিবস উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪