| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১৪:৫০:২১:অপরাহ্ন  |  ২২৩ বার পঠিত
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

বগুড়া প্রতিনিধি: সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে।

শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব মোস্তফা মোঘল ।

পদ্মা একাদশ,যমুনা একাদশ, মেঘনা একাদশ ও করতোয়া একাদশ এর অধিনায়কসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশ, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ সাইন, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্যসচিব সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, তোফাজ্জল হোসেন, এসএম সিরাজ, ফেরদৌসুর রহমান, প্রতীক ওমর, মাহফুজ মণ্ডল, টিএম মামুন ও রাজিকুল ইসলাম রাফুসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪