| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ০১:৪৭:০৪:পূর্বাহ্ন  |  ২৭৯ বার পঠিত
নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের পেট কাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রোহান। তিনি রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। রোহান দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মেহগনি বাগানের একটি ডোবা থেকে রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

ঘটনার পর রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪