| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু অধিকার দিবসে শেরপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে শিশুদের ভিডিও কনফারেন্স

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৭:১৭:০৮:অপরাহ্ন  |  ৮৬৮ বার পঠিত
শিশু অধিকার দিবসে শেরপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে শিশুদের ভিডিও কনফারেন্স

শেরপুর প্রতিনিধি: শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

এর অংশ হিসেবে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেরপুরের শিশু, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংযোগ স্থাপনের মধ্য দিয়ে দিবসটির আয়োজন বিশেষ তাৎপর্য পায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, রাজনীতিবিদ আব্দুল বাতেন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং শিশুরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজনে বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, সুস্থ বিকাশ ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিশু অধিকার দিবসের এ আয়োজন শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে উদ্বুদ্ধ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তির এ আয়োজনকে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।

শিশুদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানের গৌরবময় ৫০ বছর পূর্তির আয়োজন সেই অবদানেরও স্মারক হয়ে থাকবে বলে আয়োজকরা জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪