| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১৪:২০:২০:অপরাহ্ন  |  ৭৬০ বার পঠিত
হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

রিপোর্টার্স২৪ ডেস্ক: হঠাৎ করেই সোমবার (৫ অক্টোবর) রাতে দিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের কূটনৈতিক সুত্র বলছে, দিল্লিতে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন দীনেশ ত্রিবেদী। তবে সেখানে কি আলোচনা হতে পারে তা জানা যায়নি।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার বার্তা সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করতে পারেন তিনি। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ঢাকার শর্ত নিয়েও আলোচনা করতে পারেন।

এদিকে গত কয়েকদিন ধরেই নভেম্বরের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা চলছে। তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে নভেম্বরের সফর নিয়ে সংবাদ প্রকাশ করলেও গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।

চলতি বছর প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ঢাকা চায় অনুকূল পরিবেশে এবং যথাযথ দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে এই সফর হোক। তবে কোনও নির্দিষ্ট সময়সীমার কথা জানাননি তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪