| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৬ ইং | ১২:১৫:৪৮:অপরাহ্ন  |  ৮৩৮ বার পঠিত
ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবরেজিস্ট্রার বদলিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দূর করে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রার পদে বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। সেই নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণ এবং বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা জেলার জন্য লটারির মাধ্যমে নির্বাচিত ১৮ জন সাবরেজিস্ট্রারকে তাদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনায় নিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, সরকারি অফিসে দুর্নীতির যে পরিবেশ তৈরি হয়েছে, সরকার তা ভাঙতে চায়। সাবরেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলি সেই উদ্যোগেরই অংশ।

লটারির মাধ্যমে বদলি হওয়া সাবরেজিস্ট্রারদের সতর্ক করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় তাদের ওপর নিয়মিত নজরদারি থাকবে। কারও বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী জানান, সারা দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪