| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে পাচারকালে ৯হাজার ২৫০ কেজি সার উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ২২:১১:৩২:অপরাহ্ন  |  ৪২০ বার পঠিত
ভারতে পাচারকালে ৯হাজার ২৫০ কেজি সার উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নৌপথে ভারতে পাচারকালে ৯হাজার ২৫০কেজি বিভিন্ন প্রকার সার উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার (৫অক্টোবর) দুপুর ১টায় সীমান্তের ঠোটাপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর ১টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ পুরাতন ঠোটারপাড়া এলাকায় পদ্মা নদীতে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় নৌপথে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেটসহ মোট ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করা হয়।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪