কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় গতকাল সোমবার দুপুরে বজ্রপাতে ঘাগটিয়া ইউনিয়নের সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। তবে স্কুল কর্তৃপক্ষ ১৪ জনের বিষয়ে নিশ্চিত করেছেন তার মধ্যে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বাকি ছয় জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানায়, দুপুর বারোটা ত্রিশ মিনিটের দিকে কোন রকমের বৃষ্টি ছাড়াই বজ্রপাত হচ্ছিল হঠাৎ করে স্কুলের পাশে বিকট শব্দে একটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে স্কুলে প্রায় ২০-২৫ জনের মত শিক্ষার্থী আহত হয়। তাদেরকে আমরা উদ্ধার করে কাউকে বাড়িতে অন্য গুরুতর আহত শিক্ষার্থীদের শিক্ষকদের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে।
সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান জানায়, দুপুরে আকাশে কোন প্রকার বৃষ্টি ছাড়াই বজ্রপাত হচ্ছিল হঠাৎ করে স্কুলের পাশে একটি বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আশপাশের লোকজনের সহযোগিতায় শিক্ষার্থীদের উদ্ধার করি তাদের মধ্যে ১৪ জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ছয় জন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তারা হলেন,
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া ইসলাম রাইসা ও সাহিদা। সপ্তম শ্রেণীর হালিমা তুজ সাদিয়া ও সুমাইয়া আত্মার জেরিন। অষ্টম শ্রেণী ফাতেমা ও সানজিদা ইসলাম।
যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে তারা হলেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারজানা, আনিশা ও ইলমা। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া ও তানজিলা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হাফসা ও তৈয়বা। নবম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার।
রিপোর্টার্স২৪/ধ্রুব