| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে ভেসে উঠলো মাথাবিহীন নারীর লাশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ০৬:৪৪:৫৫:পূর্বাহ্ন  |  ৬৬ বার পঠিত
মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে ভেসে উঠলো মাথাবিহীন নারীর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার পুলিশ জানায়, ওই নারীর লাশের পরিচয় পাওয়া যায়নি। অর্ধগলিশ লামের মাথাও পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

​সদর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকায় ধলেশ্বরী নদীতে ওই নারীর মাথাবিহীন অর্ধগলিত লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পুলিশ সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

​এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ওই নারীকে জবাই করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ নদীতে ফেলে দেয় এবং লাশ ভাসতে ভাসতে সেখানে আসে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ওই নারীর পরিচয় ও হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪