| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ০৬:৩৮:৫৩:পূর্বাহ্ন  |  ৭৮ বার পঠিত
আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১-এর সিপিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি বিশেষ আভিযানিক দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান।

পরে পরিত্যক্ত জমিদার বাড়িটির আশপাশে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এসআরবি-১১ জানায়, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪