| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৬ ইং | ১৪:০৮:৩৯:অপরাহ্ন  |  ৫৩৩ বার পঠিত
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় রাজীব হোসেন (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজীব হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথর নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন রাজীব। ভোরে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে তিনি নিচে নামেন। এ সময় কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীদের মধ্যে মিন্টু (৩২) নামে একজনকে ধরে ফেলেন তারা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অন্য হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরও একজনকে আটক করে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪