| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পতিত সরকারের ভঙুর অর্থনীতিকে নতুন করে জাগরিত করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৬ ইং | ২২:০০:৪৫:অপরাহ্ন  |  ১৯৪৯ বার পঠিত
পতিত সরকারের ভঙুর অর্থনীতিকে নতুন করে জাগরিত করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা পরবর্তী ভঙুর অর্থনীতিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে এনে পুনঃজারণ ঘটিয়ে ছিলেন। 

শনিবার (৩ অক্টোবর) রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় শিল্পায়নের উপরে গুরুত্ব দিয়ে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করেন। তার এ নীতিতে নারীদের বেকারত্বের অবসান ঘটেছিল এবং বিশ্বের বুকে বাংলাদেশের শ্রম বাজার তৈরি করতে সক্ষম হয়েছিলেন। খালেদা জিয়ার সমন্বিত অর্থনৈতিক সুব্যবস্থায় আদর্শের দুই কোটি বেকারত্বের অবসান ঘটিয়ে সেদিন বিশ্বের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

পতিত হাসিনা সরকারের সমালোচনা করে অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ বলেন, অর্থনৈতিক উন্নয়নের নামে আওয়ামী লীগ লুটপাট চালিয়েছে। 

শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক ব্যবস্থাসহ সকল ক্ষেত্রেই ভঙ্গুর অবস্থার নীতি ছাড়া কিছুই রেখে যায়নি। বেকারত্ব ও দারিদ্রের কষাঘাত রেখে পালিয়ে গেছেন পতিত সরকার। সেখান থেকে বেড়িয়ে আসতে তারেক রহমান একটা জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করতে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি সচল রাখতে উৎপাদন বৃদ্ধি ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বপ্রথম বাংলাদেশের শিক্ষা খাতে জিডিপির মোট দুই শতাংশ বরাদ্দ রেখে নতুন এক ইতিহাসের সৃষ্টি করেছেন।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট প্রমূখ। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪