| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো সংগ্রামে থাকার প্রত্যয় জামায়াতের

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ১৫:৫৮:০০:অপরাহ্ন  |  ১৭১৮৩০২ বার পঠিত
ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো সংগ্রামে থাকার প্রত্যয় জামায়াতের
ছবির ক্যাপশন: বক্তব্য রাখছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম । ছবি : সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : ‘ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকবো, ইনশাআল্লাহ’ এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভার এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আবদুল হালিম বলেন, ‘আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক অবদান। বাংলাদেশ জামায়াতে ইসলামীরও অবদান রয়েছে। অবদান রাখা সকল দলের নেতারা এখানে আছেন। কর্মীরা জেল কেটেছেন এবং গুমের শিকার হয়েছে। গুমের শিকার হয়েছে বিএনপি, জামায়াতের নেতাকর্মীরা।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্টের বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদ বিলুপ্ত হয়নি। আমরা সবসময় জাতীয় স্বার্থে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ২০ দলীয় জোট আন্দোলন করেছিলাম। ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিবাদি শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকবো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে ত্যাগ স্বীকার করেছি। আমার দলের নেতা এবং কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। বিএনপিসহ যেকোনো দলের ধর্ম-বর্ণ নির্বিশেষে এখানে অনেক দলের লোকেরা এসেছে। এজন্য আসুন, সবার জন্য বাংলাদেশ। সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়। আমরা সবাই বাংলাদেশী। সবার জন্য বাংলাদেশ। আমরা সব দল মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ।’


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪