| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১৩:৪৬:৩৫:অপরাহ্ন  |  ৭৯০১৭২ বার পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মুইজ্জু তার বার্তায় বাংলাদেশের সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি মুইজ্জু বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় এটি দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

তিনি আশাপ্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে জনগণের যে আস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতির ওপর প্রতিফলিত হয়েছে, তা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪