| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আঞ্চলিক নিরাপত্তায় ইরানকে যে বার্তা দিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১২, ২০২৬ ইং | ১৬:৫২:১০:অপরাহ্ন  |  ৭৭৪৫ বার পঠিত
আঞ্চলিক নিরাপত্তায় ইরানকে যে বার্তা দিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক: আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানসংক্রান্ত মধ্যস্থতার প্রচেষ্টায় আগে যুক্ত থাকা নকভি দেশটির শক্তিশালী সেনাপ্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় মিডল ইস্ট আই। 

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিনগত রাতে নকভি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন।

পরে সাংবাদিকদের পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, আঞ্চলিক দেশগুলোর মধ্যে গঠনমূলক যোগাযোগ এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে।

এদিকে ইরান সরকার জানিয়েছে, নকভি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের একটি বার্তা পৌঁছে দিয়েছেন। তবে ওই বার্তার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪