| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ছিনিয়ে নিল বিদ্রোহীরা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ২১:৩১:৫৫:অপরাহ্ন  |  ৫৪৬ বার পঠিত
বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ছিনিয়ে নিল বিদ্রোহীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের অশান্ত বেলুচিস্তানে প্রদেশে বালোচ বিদ্রোহীদের দমনে অভিযান চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সোমবার (১০ আগস্ট) প্রদেশের পাঞ্জগুর জেলার চিদগি অঞ্চলে ওই সামরিক অভিযানে বিদ্রোহীদের সাথে তুমুল লড়াই চলছে বলে জানা গেছে।

অন্যদিকে কোয়েটায় পুলিশের হাত থেকেই অস্ত্র ছিনিয়ে নিয়েছে বিদ্রোহীরা, সব মিলিয়ে অঞ্চলটিজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পাকিস্তান থেকে আলাদা হয়ে ১১ আগস্ট স্বাধীনতা দিবসের ঘোষণা করেছে বেলুচিস্তান। দেশের সবচেয়ে বড় প্রদেশ হাতছাড়া ঠেকাতে মরিয়া পাকিস্তান সরকার। এরই মাঝে বিভিন্ন স্থানে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, এদিকে গত ৮ আগস্ট রাতে কোয়েটার কাম্বারানি রোডে সশস্ত্র বিদ্রোহীরা পুলিশের ‘ঈগল স্কোয়াডে’র সদস্যদের পথরোধ করে তাদের অস্ত্র ছিনিয়ে নেয়। 

প্রতিবেদন অনুযায়ী, এরপর উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা সামান্য আহতও হন।

পুলিশের অভিযোগ, বিদ্রোহীরা পুলিশকর্মীদের হাত বেঁধে ফেলে এবং এলাকা থেকে পালিয়ে যাওয়ার আগে তাদের অস্ত্রগুলো ছিনিয়ে নেয়। এরপর শহরটিতে পুলিশ পাহারা আরো বাড়ানো হয়েছে। এর মধ্যেই সোমবার পাঞ্জগুর জেলায় সামরিক বাহিনীর অভিযান।

উল্লেখ্য, বেলুচিস্তানের পাকিস্তানি শাসনের বিরোধী দীর্ঘদিন ধরে লড়াই করছে বালোচ লিবারেশন আর্মি। অনেক সৈন্যবল নিয়ে লড়াইয়ে নেমেও এই অঞ্চলে রীতিমতো নাকানি চোবানি খেতে হচ্ছে পাকিস্তান সেনারা। এই অবস্থায় পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরো অশান্ত হয়ে উঠেছে বেলুচিস্তান।

অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে প্রশাসন। প্রতিদানে বালোচ জনতা পেয়েছে শুধু নির্যাতন ও দারিদ্র্য। তারই প্রতিবাদে স্বাধীনতার মরণপণ লড়াইয়ে নামে সেখানকার মানুষ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪