| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুল করে পস্তাচ্ছেন শাকিব খান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৬ ইং | ২১:৩৮:১৮:অপরাহ্ন  |  ১৪৬২ বার পঠিত
ভুল করে পস্তাচ্ছেন শাকিব খান

স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও চলচ্চিত্রজগতের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। আলাপচারিতার একপর্যায়ে উঠে আসে তার জীবনের অতীতের ভুল ও সেসব নিয়ে আক্ষেপের প্রসঙ্গ। শাকিবের সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

জীবনে কোনো ভুল করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম।’ তবে ঠিক কী ধরনের ভুলের কথা তিনি বলছেন, তা স্পষ্ট করেননি অভিনেতা।

শাকিব আরও বলেন, এখন এমন অনেক বিষয় নিয়েও আলোচনা হয়, যেগুলো নিয়ে তিনি নিজে কিছু না বললেও মানুষের আগ্রহের শেষ নেই। তার ভাষায়, তাকে কিছু বলার অপেক্ষাও করতে হয় না; অনেক সময় পেছনে ফিরে তাকালে নিজের কিছু সিদ্ধান্ত নিয়ে আফসোস হয়।

কেন এমন ভুল হয়েছিল—এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘ওই যে—কপাল।’ তার মতে, জীবনের কিছু ভুল না হলে হয়তো বর্তমান জীবন আরও মসৃণ হতে পারত। তবে তিনি মনে করেন, প্রত্যেক মানুষের জীবনেই ভুল থাকে এবং সবকিছু চাইলেই পরিবর্তন করা সম্ভব নয়।

সাক্ষাৎকারের একপর্যায়ে সঞ্চালক ইঙ্গিতপূর্ণভাবে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়েও প্রশ্ন করেন। জবাবে শাকিব বলেন, ‘তারা দুজন আমার জীবনের একটা অংশ। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে।’ ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে চান বলেও জানান তিনি।

শাকিবের অতীতের ভুলের মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, তিনি হয়তো অপু বিশ্বাস বা বুবলীর সঙ্গে সম্পর্কিত কোনো অতীত সিদ্ধান্তের কথা ইঙ্গিত করেছেন। তবে অভিনেতা নিজে এমন কোনো বিষয় নিশ্চিত করেননি।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত খবর ও গুজব ছড়ানো নিয়েও কথা বলেছেন শাকিব। তার অভিযোগ, এখন কোনো ঘটনা ঘটার আগেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি অনেক সময় এমন ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই।

এসব কারণেই বর্তমানে নিজেকে অনেকটা অন্তর্মুখী করে নিয়েছেন বলে জানান ঢাকাই সিনেমার এই তারকা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪