| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনার বক্তব্যে বেসরকারী সংবাদ মাধ্যমের ওপর দায় চাপাল ভারত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ১৮:৪৮:৩৫:অপরাহ্ন  |  ৯৩৬ বার পঠিত
হাসিনার বক্তব্যে বেসরকারী সংবাদ মাধ্যমের ওপর দায় চাপাল ভারত

আশিস গুপ্ত, নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ৫ আগস্টের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না বলে শুক্রবার স্পষ্ট করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।একই সাথে ওই মঞ্চে দেওয়া শেখ হাসিনার কোনো বক্তব্য বা মন্তব্যের প্রতি ভারত সরকারের কোনো সমর্থন নেই বলেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। 

বিষয়টি নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “একটি বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারের কোনো প্রকার ভূমিকা ছিল না। সেখানে বলা কোনো কথা, বিশেষ করে বাংলাদেশের বর্তমান নিয়মতান্ত্রিক সরকারের বিষয়ে করা কোনো মন্তব্যের সমর্থন ভারত সরকার করে না।”

গত ৫ আগস্টের উক্ত সংবাদ মাধ্যমের আয়োজন ঘিরে নানা প্রশ্নের প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকের তরফে ভারতের এই অবস্থান স্পষ্ট করা হলো।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪