| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কনসার্টে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হাসান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ০০:৫৩:৫৫:পূর্বাহ্ন  |  ৬২ বার পঠিত
কনসার্টে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হাসান

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গাইতে গিয়ে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট জনপ্রিয় গায়ক হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে গাওয়ার সময় দর্শক সারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়।

রিয়াজ হান্নান নামে এক দর্শক লেখেন, ‘‘আমি ছিলাম দ্বিতীয় স্ক্রিনের একদম সামনে, কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কাজ করলেও পরে সেটাকে সবাই তামাশার পর্যায়ে নিয়ে আসে, পরক্ষণেই সবাই আবার হাসান ভাইকেই গাইতে বলতে থাকে।’’

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। শিল্পীদের কেউ কেউ প্রতিবাদ করেছেন।

প্রিন্স মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘‘গতকাল মঞ্চে শিল্পী হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ভুয়া, ভুয়া বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল? যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও মোবাইল ক্যামেরা ছিল, ইচ্ছে করলেই এদেরকে চিহ্নিত করা যায়। প্রত্যেককে দাগযুক্ত করুন।’’

তিনি আরও লেখেন, ‘‘মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি অনুষ্ঠান আয়োজক ঠিকমতো পালন করেছেন।’’

প্রিন্স মাহমুদের পোস্টে অভিনয়শিল্পী মিশা সওদাগর লেখেন, ‘‘ভাই আমাদের সবার এক হওয়া উচিত।’

সংগীতশিল্পী লুৎফর হাসান লেখেন, ‘‘এদের চিহ্নিত করা কঠিন না। শাস্তি হোক, দেখতে চাই।’’

আরেক পোস্টে সংগীতশিল্পী তানভীর তারেক লেখেন, ‘‘প্রিয় কণ্ঠশিল্পী হাসানকে অপমান করার চেষ্টা করেছে। কাল আরেকজনকে করবে, এদের প্রশ্রয় দিলেই এটা বাড়বে। অনুতাপ, অনুশোচনাহীনদের মাথা খারাপ হয়ে আরও অনেক কিছুই করার চেষ্টা করবে। প্রশাসন থেকে এদের চিহ্নিত করে ধরাটা খুব কঠিন কাজ না।’’

রিপোর্টার্স২৪/ধ্রুব


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪