| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৬ ইং | ১৬:৪৬:৩৩:অপরাহ্ন  |  ৬৪৪ বার পঠিত
হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৩ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাবের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬ জন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪